freetipsbook

15 July, 2010

USE HIBARNATE AND SAVE TIME !


Hibernat কি তা নিশ্চয় অজানা কারও নেই,
তারপরও যারা জানেন না তাদের জন্য লিখছি ।
hibernat কম্পিউটারের এমন একটি অপশন
যা সাময়িকভাবে কম্পিউটার দ্রুত বন্ধ করতে
সাহায্য করে। ধরুন আপনি কম্পিউটারে বসে কোনো
গুরুত্বপুর্ণ কাজ করছেন এমন অবস্থায় হঠাত আপনাকে
তাড়াহুড়া করে কোথাও যেতে হচ্ছে এবং আপনি অনেক
গুলু প্রোগ্রাম একসাথে খুলে বসে আছেন। তাহলে নিশ্চয় কম্পিউটার শাট ডাউন করতে অনেক সময় লেগে যাবে তখন নিশ্চই আপনার কাজের বারটা বেজে যাবে। কিন্তু আপনি চাইলে Hibernat অপশনটি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটার বন্ধ করতে পারেন তাও কোনো প্রোগ্রাম বন্ধ না করেই এবং আপনি যখন আবার কম্পিউটার অন করবেন তখন সব প্রোগ্রাম ঠিক আগের
মতই খোলা পাবেন ।
তার জন্য আপনাকে প্রথমে Start Menu থেকে control panel এ ক্লিক করতে হবে, তারপর power option এ ক্লিক করুন। এবার যে ডায়ালগ বক্সটি খুলবে তার ডান পাশে Hibernate ট্যাব এ ক্লিক করুন, নিচে Enable hibernation এর পাশে ঠিক চিহ্ন দিন। এবার Advanced ট্যাব এ ক্লিক করুন।
এবং আপনি যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে-
When I close the lid of my portable computer: এর বাম পাশের ড্রপ ডাওন বাটনে ক্লিক করে hibernate সিলেক্ট করতে পারেন তাতে আপনি ল্যাপটপ ফোল্ডিং করে রাখলে হাইবারনেট হয়ে যাবে।
অথবা
When I press the power button on my computer: এর পাশে hibernate করে দিলে আপনি যখন আপনার ল্যাপটপের পাওয়ার বাটন প্রেস করবেন তখন হাইবারনেট হয়ে যাবে।
আর আপনি যদি ডেস্কটপ ব্যবহার করে থাকেন তাহলে-
When I press the sleep button on my computer: এর পাশে hibernate করে দিলে
আপনি যখন আপনার কিবোর্ডের sleep বাটন প্রেস করবেন তখন হাইবারনেট হয়ে যাবে।
ডেস্কটপের জন্য আপনি পাওয়ার বাটনও ব্যবহার করতে পারেন।

No comments:

Post a Comment